• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৮:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪২:৪৫

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লোহাগড়া উপজেলার টি-চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের আজগর শেখের ছেলে।

সেনা সদস্যরা আটক ব্যক্তির কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন।

১৪ জানুয়ারি বুধবার  লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। জব্দ মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us