• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩২:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

১৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২০:১৮

নওগাঁয় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

নওগাঁ পশ্চিম প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপুর ও ফতেহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপুর এলাকায় কৃষিজমির উপরিভাগ কর্তনের দায়ে ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় মিজানুর রহমান নামের এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফতেহপুর এলাকায় অবৈধভাবে বাঁধের মাটি কাটার অভিযোগে স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলেও ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযানে একটি এক্সকাভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন এবং কৃষিজমির টপসয়েল কর্তন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়।’

তিনি আরও বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us