• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৫:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:০৬

রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হাজিরহাট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ শ্রী তপন চন্দ্র (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

Ad
Ad

গ্রেফতার শ্রী তপন চন্দ্র রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন পশ্চিম রাজেন্দ্রপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শ্রী ব্রজেন্দ্র চন্দ্রের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পশ্চিম রাজেন্দ্রপুর মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই ফারহান কাজীর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিক্রির সময় শ্রী তপন চন্দ্রকে আটক করে। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আজাদ রহমান আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us