• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৬:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১১:৫৪

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)।

Ad

৩১ জানুয়ারি শনিবার ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মীরপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

Ad
Ad

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক আমিনুল ইসলাম একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আমিনুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ীর গোয়ালঘরের মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর আমিনুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।

পরবর্তী সময়ে শনিবার সকালে আটক যুবককে উদ্ধার অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া মুঠোফোনে জানান, ‘বলারদিয়ার থেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us