• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৬:১৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৩ রেস্টুরেন্ট ও বেকারিকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৬:৫৩

লক্ষ্মীপুরে ৩ রেস্টুরেন্ট ও বেকারিকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

১ ফেব্রুয়ারি রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার এবং জান্নাতুল ছিদ্দিকা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বাগবাড়ি রোডে অবস্থিত রোজ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, চকবাজার এলাকার সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং কাশফুল লাইভ বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি কর্মীদের হ্যান্ডগ্লাভস ও হেয়ার ক্যাপ ব্যবহার না করা, খোলা অবস্থায় মাছিযুক্ত খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us