• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৬:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ট্রাকচালক হত্যা: লুটচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৮:৩৫

কুমিল্লায় ট্রাকচালক হত্যা: লুটচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় চাঞ্চল্যকর চিনি বোঝাই ট্রাক ছিনতাই ও চালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে লুণ্ঠিত চিনি এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

Ad
Ad

১ ফেব্রুয়ারি রোববার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- নোয়াখালীর নুর হোসেন মুন্না (২৮), চট্টগ্রামের মিন্টু বড়ুয়া (৩৬), কুমিল্লার চৌদ্দগ্রামের শাহাদাত হোসেন রকি (২৬), ফেনীর মো. আমিনুল ইসলাম (৫৫) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মো. বাবুল (৩৯)।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে আকিজ কোম্পানির ২৭ মেট্রিক টন চিনি নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন চালক আলাউদ্দিন। নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে না পৌঁছানোয় এবং চালকের ফোন বন্ধ পাওয়ায় মালিক জিপিএস ট্র্যাকারের মাধ্যমে অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে ১৭ জানুয়ারি দুপুরে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় আলাউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শামসুল আলম শাহ্ জানান, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়েরের পর তদন্তে নামে ডিবি পুলিশ। রোববার মধ্যরাতে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ৯৯ বস্তা চিনি, ৮৪টি খালি বস্তা এবং প্যাকেজিং কাজে ব্যবহৃত দুটি ইলেকট্রিক মেশিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন ইতোমধ্যে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us