• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৮:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা-ভাঙচুর

৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:৩৩

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা-ভাঙচুর

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নে অবস্থিত ‘ঘোড়া’ প্রতীকের ওই প্রার্থীর কার্যালয়ে এ হামলার সময় নগদ প্রায় ৬৬ হাজার টাকা লুট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

Ad
Ad

প্রার্থীর সমর্থকদের অভিযোগ, দুপুরে কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খোকন হামলার হুমকি দিয়ে যান। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তার ভাই বিএনপি নেতা জাহিদ মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে কার্যালয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও কর্মীদের ভাষ্যমতে, হামলাকারীরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও নির্বাচনী প্রচার সামগ্রী ভাঙচুর করে এবং অফিসে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দাবি করেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ প্রসঙ্গে শহিদুজ্জামান খোকন বলেন, ‘দুপুরে কচুয়া প্রেসক্লাবে ঘোড়া প্রতীকের একটি সংবাদ সম্মেলন ছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। হামলার বিষয়টি পরে শুনেছি। ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছিল, তাই আমি ঘটনাস্থলে যাইনি।’

কচুয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us