• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ১১:২১:৪৭ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:০১

নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করছেন মাধবি (৩০) নামে তিন সন্তানের জননী।

Ad

গতকাল শনিবার থেকে উপজেলার শ্রীমন্তপুর বালকাপাড়া গ্রামের রবিউল ইসলাম-এর ছেলে জিহাদ (১৯)-কে বিয়ের দাবিতে একাধিকবার ওই বাড়িতে আসেন তিনি।

Ad
Ad

তিনি পার্শ্ববর্তী মান্দা উপজেলার জোদবাজার এলাকার বাসিন্দা।

মাধবি জানান, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জিহাদের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় জিহাদ ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি ঢাকায় গিয়ে জিহাদের সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় এক মাস একসঙ্গে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবির আগের সংসারে তিনটি সন্তান রয়েছে। তিনি ছোট ছেলে নিয়ে জিহাদের সঙ্গে ওই এক মাস সংসার করেন। জিহাদের সঙ্গে সম্পর্কের কারণে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। বর্তমানে তার পরিবারের একমাত্র শর্ত জিহাদের সঙ্গেই তাকে সংসার করতে হবে।

মাধবি অভিযোগ করেন, জিহাদ তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসেই তিনি এখন বিয়ের দাবিতে অনশন করছেন।

গতকাল স্থানীয় এক ইউপি সদস্যের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করলেও রোববার আবার সেখানে ফিরে আসেন মাধবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১


গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৩৮


Follow Us