• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:১২:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী উঠান বৈঠক

৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১১:৩৪

লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার নিজ গ্রাম ডহরীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad
Ad

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে ও মো. সুমন বাছার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তানভীর ইসমাইল, জিয়া মঞ্চের সভাপতি সবুজ ফকির, বিএনপি নেতা আবুল কাশেম হাওলাদার বিপু, বিএনপি নেতা ফরিদ পাঠান, কলমা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক রমজান আলম এবং কলমা ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুমি আক্তার।

বক্তারা মুন্সিগঞ্জকে পদ্মা নদীর ভাঙনের কবল থেকে রক্ষায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান। তারা বলেন, নদীভাঙনের কারণে লৌহজংসহ নদীতীরবর্তী এলাকার হাজারো মানুষ বারবার বাস্তুচ্যুত হচ্ছে।

বক্তারা আরও বলেন, মুন্সিগঞ্জ জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করা জরুরি, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ঢাকামুখী না হয়ে নিজ এলাকায় পড়াশোনার সুযোগ পায়। পাশাপাশি লৌহজং ও আশপাশের মানুষের উন্নত চিকিৎসাসেবার জন্য একটি আধুনিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও তোলা হয়।

বক্তব্যে দেশের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসঙ্গ উঠে আসে। তারা বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের মৌলিক চাহিদা পূরণ ও জনকল্যাণে অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে।

এ সময় বক্তারা মুন্সিগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ও গণমানুষের নেতা জনাব সালাম আজাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।

উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫










Follow Us