• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৫:৪০ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৫:৫২

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা।

Ad
Ad

অবরোধকারীদের অভিযোগ, সোমবার ছিল পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিলে সুযোগ নিয়ে বাসচালক ও তাদের সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার দাবিতেই তারা সড়কে নেমেছেন বলে জানান।

সোলাইমান নামের এক যাত্রী বলেন, ‘১৭ বছর পর নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছি। যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকর করা দরকার।’

পোশাক শ্রমিক নাদশা সরকার বলেন, ‘কারখানায় ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু বাসচালকরা দ্বিগুণ ভাড়া চাইছেন। আগে রাজশাহীতে যেতে ৫০০ টাকা লাগত, এখন এক হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক শ্রমিকই বাড়ি ফিরতে পারছেন না।’

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শেখ শাহজাহান গণমাধ্যমকে বলেন, সড়কে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে সড়ক অবরোধের বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন বলে জানান।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১



Follow Us