• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৬:৪৪ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটকের পর জরিমানা

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৪:৫৬

সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটকের পর জরিমানা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পাঁচজন নির্বাচনী প্রচারকর্মীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সাঘাটা থানার সামনে বিক্ষোভ করেন।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচজন সিএনজিযোগে ডাকবাংলা এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

Ad
Ad

পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মুঠোফোনে বলেন, ‘নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে জরিমানা করা হয়েছে।’

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নামমাত্র জরিমানা করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, এসব বস্তু নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তার সন্দেহ। তিনি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১


Follow Us