• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৮:০৭ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

বিপুল ভোটের ব্যবধানে কুষ্টিয়া-২ আসনে বিজয়ী হলেন জামায়াতের আব্দুল গফুর

১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:০০

বিপুল ভোটের ব্যবধানে কুষ্টিয়া-২ আসনে বিজয়ী হলেন জামায়াতের আব্দুল গফুর

মিরপুর ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) সংসদীয় আসনের মোট ১৭০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর।

দুই উপজেলা ও দুই পৌরসভা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের মোট ১৭০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামাতে ইসলামীর দাড়িপাল্লা মার্কায় তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট।

Ad
Ad

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য উঠে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) এই আসনে মোট প্রার্থী ছিলেন চারজন। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রাগীব রউফ চৌধুরী। জামাতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মোঃ আব্দুল গফুর। ইসলামী আন্দোলনের হাতপাখায় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী ও ইসলামী ফন্ট বাংলাদেশ চেয়ারের মনোনীত প্রার্থী মো. বাবুল আক্তার। এই সংসদীয় আসনে ভোটার সংখ্যা মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ১ জন । এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৭২ জন ও পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১২৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া ) ভোটার ছিলেন ৩ জন। পোষ্টাল ভোটার সংখ্যা ছিল ৪৬৪৬। মোট ভোট কেন্দ্র ১৭০ টি, ঝুকিপূর্ণ কেন্দ্র ১৪ টি, অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র ০৮ টি। দুটি উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলে এই সংসদে আসনের আয়তন ৪৪৯ বর্গকিলোমিটার।

স্থানীয় বয়োজ্যেষ্ঠ ভোটাররা জানান, পুরোনো ভোটব্যাংক, বিএনপি'র নতুন প্রার্থী‌ আর জামাতে ইসলামীর মাঠপর্যায়ের সংগঠন ও ধর্মভিত্তিক রাজনীতির সক্রিয়তায়-এই উপজেলায় এবারের নির্বাচনী ফলাফল দৃশ্যমান হয়েছে। আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ আসনে এর আগে দ্বাদশ সংসদ সদস্য ছিলেন আওয়ামীলীগের কামরুল আরেফিন। মূলত এই আসনটিও এর আগে বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হতেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আরও বেড়েছে জ্বালানি তেলের দাম
আরও বেড়েছে জ্বালানি তেলের দাম
৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:২৪




Follow Us