• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৯:৪০ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৪:৪৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এর চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসি কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার অপারেশন অফিসারের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে নজরদারি জোরদার করে। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি যাত্রীবাহী বাসসহ গণপরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন রাজু রহমান, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন ও সাইফুল। তাদের কাছ থেকে একটি ব্যাগের ভেতরে থাকা দেশীয় তৈরি ছয়টি চাকুসহ ধারালো অস্ত্র, লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মহাসড়কে চলাচলকারী বাস ও অন্যান্য যানবাহনে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ আরও জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us