• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৫:৫৮ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাই লেকে পাচারকালে ২৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:৩৫

কাপ্তাই লেকে পাচারকালে ২৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে শুভলং আর্মি ক্যাম্পের বিপরীত পাশে হ্রদে নৌকাযোগে রাঙামাটির দিকে নেওয়ার সময় এসব সিগারেট জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল শুভলং ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad

সূত্র জানায়, জব্দ সিগারেটের মোট আনুমানিক মূল্য ২৬ লাখ ৬২ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেটের মধ্যে রয়েছে- ১১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ প্যাকেট অরিস, ১০ লাখ টাকা মূল্যের ৪ হাজার প্যাকেট পেট্টন ও ৪ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৬০ প্যাকেট ইএসএসই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা থেকে জলপথে এগুলো পাচার করে আনা হচ্ছিল।

রাঙামাটির বরকল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ পণ্য পরিবহন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫


Follow Us