• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৯:১৫ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গেলে বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে অন্তত সাতজন গ্রামবাসী আহত হয়েছেন।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে বালু উত্তোলনকারীরা নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামে এসে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে আবারও চরলাপাং এলাকায় বালু উত্তোলনের সময় স্থানীয় গ্রামবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল বালু ব্যবসায়ী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাত থেকে আটজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙ্গুনিয়ায় গাছ পড়ে যুবকের মৃত্যু
রাঙ্গুনিয়ায় গাছ পড়ে যুবকের মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৬:৫৩


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯



Follow Us