• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১০:৪০ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

রামগতির ধর্ষণ মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৯:২০

রামগতির ধর্ষণ মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মিলন মাঝি (৪২)কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১।

Ad
Ad

এর আগে ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ফেনী সদর থানার লেমুয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

Ad

গ্রেফতার মিলন মাঝি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অদু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে রান্নার কাজ করার সময় মিলন মাঝি তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানান তিনি।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে লক্ষ্মীপুরের রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭









Follow Us