• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৬:৪১ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে কোচিংয়ে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৭:৫৫

শ্রীপুরে কোচিংয়ে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেফতার

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার সবুজবাগে প্রাইভেট পড়তে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। এই অভিযোগে পুলিশ আলমগীর হোসেন (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

Ad
Ad

আটক আলমগীর হোসেন উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা। তিনি সবুজবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। ভুক্তভোগী শিক্ষার্থী ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গেলে তাকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে।

Ad

অভিযুক্তের অতীত রেকর্ড তদন্তে জানা গেছে, আলমগীর হোসেন এর আগে শ্রীপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। তবে বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সেই প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি ব্যক্তিগতভাবে কোচিং চালিয়ে আসছিলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান​"স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us