গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কার্যালয়টির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে হঠাৎ কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।


আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনো নাশকতা, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র বা নথিপত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যানা যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available