নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জয়নুল আবেদীন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। গত ১৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি অবস্থায় আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার, সকাল ১০টা ৪০মিনিটে কানিজ ফাতেমা ইন্তেকাল করেন।


আজ বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩নং বাড়ির সামনে প্রথম জানাজা এবং আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available