সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন মামলায় মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ ফেব্রুয়ারি বুধবার গ্রেফতারি পরোয়ানা তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, একটি নিয়মিত মাদক মামলায় ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩০ গ্রাম গাঁজা ও ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় গ্রেফতাররা হলেন- মো. মোক্তার হোসেন (৬০), মো. আসলাম মিয়া (৫৫) ও মো. ফেকু (৪৪)।

এছাড়া চুরির মামলায় ইমরান হোসেন ওরফে মিঠু (৩০) এবং নিজাম উদ্দিন (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, অন্যান্য মামলায় হৃদয় আরাফাত (২৮) ও মো. মনির হোসেন (৪০) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দুটি সিআর ওয়ারেন্ট মূলে আরও দুই আসামিকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, সর্বমোট ৯ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available