• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৯:৩৮ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৯:৫০

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে ঘটা এই সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়া গ্রামের নাসির হাওলাদার এবং আইয়ুব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আইয়ুব আলীর মেয়ে সুমাইয়ার সাথে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে মিলে সুমাইয়াকে মারধর করেন।

​বিকেলের ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে এবং রাত ৮টার দিকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যার বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন, তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

​মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘সংঘর্ষের খবর পাওয়ামাত্রই পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৫২




বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৬:২০



Follow Us