• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১২:৫৭ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করলেন নুরুল ইসলাম বুলবুল

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৪২

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করলেন নুরুল ইসলাম বুলবুল

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি পরিদর্শনে আসেন।

Ad
Ad

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও রোগীদের সেবার মান ঘুরে দেখেন।

Ad

এসময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।

এসময় হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টি তার নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৩০





বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৩:২০






Follow Us