• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৬:৩৩ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৯ জন গ্রেফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪০:২৩

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ৯ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি, মাদক ও চুরির মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার গ্রেফতারি পরোয়ানা মূলে ও নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি চাইনিজ কুড়াল (দৈর্ঘ্য ১৬ ইঞ্চি), ১টি লোহার সাবল (দৈর্ঘ্য প্রায় ২৯ ইঞ্চি), ১টি সাদা রঙের এসএস পাইপ (দৈর্ঘ্য ২১ ইঞ্চি) ও ১টি লোহার চাপাতি (দৈর্ঘ্য ১২ ইঞ্চি) উদ্ধার করা হয়।

Ad

গ্রেফতাররা হলেন—অপূর্ব (২৪), মো. আক্তার হোসেন (৩৭), মো. হাবিব মিয়া (৩০) ও আ. আউয়াল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফ (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে চুরির মামলায় আরও ৩ জন এবং একটি সিআর ওয়ারেন্ট মূলে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুল বারিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত সর্বমোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি
জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮






Follow Us