• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪০:৫০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৯:৪৪

বকেয়া বেতনের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি আর আই ব্রাদার্স লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

Ad
Ad

শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। এর প্রতিবাদে প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে এসে অবরোধ করেন।

Ad

তিনি আরও জানান, মালিকপক্ষের দাবি, ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে আগামী সোমবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:২৫




রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬


পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬


Follow Us