• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৯:৩১ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬

রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিল (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাওসার আহম্মেদ নামের এক মোটরসাইকেল চালকের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২ টা ৪০ এর সময় উপজেলার সমবায় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত খলিল উপজেলার পুটিয়াখালি তালুকদার বাড়ী এলাকার ইমান খানের ছেলে। আহত কাওসার আহম্মেদ বরিশালের বাখেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বামনিকাঠি এলাকার কাদের ফরাজির ছেলে। তিনি মঠবাড়ীতে শরিফ মেলামাইন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

Ad
Ad

স্থানীয়রা জানায়, বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় ক্লাব নামকস্থানে সড়কে হঠাৎ করে একটি ইজিবাইক উল্টো দিকে ঘুড়াচ্ছিলো। এ সময় সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ইজিবাইক চালক খলিল ঘটনাস্থানে প্রাণ হারায় এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।

Ad

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেহ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
বরিশালে আ. লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৩৬


আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
আমরা দুর্নীতি প্রশ্রয় দেইনি, দেব না: মির্জা ফখরুল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪২:০১



উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



Follow Us