• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:২৯:৫৩ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৭

১ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৫:০৬

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পৃথক অভিযানে আরও ১ জনকে ৫০ পুরিয়া হেরোইনসহ আটক এবং বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বমোট ১০ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- সাগর (২৬), সুজন (২৩), ইকবাল হোসেন (৪০), রাসেল মিয়া (৫০), মিলন (৩৬), ইমরান (২৪) ও আলামিন (৩৭)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় একটি কালো রঙের ১৪.৫ ইঞ্চি লম্বা ধারালো ছুরি, একটি ১২ ইঞ্চি স্টিলের চাকু এবং তিনটি স্টিলের সুইচ গিয়ার চাকু (খোলা অবস্থায় দৈর্ঘ্য প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি)।

এদিকে এসআই (নি.) মো. বজলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ বিপ্লব হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, এছাড়াও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১




Follow Us