• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৭:০৩ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু

২ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৩:৩৪

সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগারে অসুস্থ হয়ে আজিজ সানা (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ১ মার্চ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আজিজ সানা কালিগঞ্জ উপজেলা সদরের মৃত ইনতাজ সানার ছেলে।

সাক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজ সানাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, ‘ওই হাজতি মৃগী রোগে ভুগছিলেন। হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।’

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ‘আজিজ সানা কোন মামলায় কারাগারে ছিলেন তা নিশ্চিত হয়ে বলতে হবে। তবে তার মৃত্যুর বিষয়টি শুনেছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us