নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন মিয়ার দুইটি বসতঘর ও গবাদিপশুসহ সর্বস্ব পুড়ে গেছে।
২ মার্চ সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ভবানীপুর পাটোয়ারীপাড়া এলাকার নূর মসজিদ সংলগ্ন তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত ইয়াছিন মিয়া ওই এলাকার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘরে রাখা ঘুটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বসতঘর ও গরুর ঘরে ছড়িয়ে পড়ে।
এতে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বিদেশি জাতের দুটি গরু, তিনটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়। পরে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে কৃষক ইয়াছিন মিয়া সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
প্রতিবেশীরা জানান, কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে পরিবারটি স্বচ্ছল হওয়ার স্বপ্ন দেখছিল। হঠাৎ অগ্নিকাণ্ডে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি সহযোগিতা কামনা করেছেন সচেতন মহল ও এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available