নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২ মার্চ সোমবার দিবাগত রাত ৩টার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- আমজাদ হোসেন টুটুল (২৮), মো. আলী (৩৬)। দু’জনে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ পউপজেলার বাসীন্দা।

অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন। এসময় এসআই (নি.) মো. হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার পাঁড়াগাঁও এলাকায় আমজাদ হোসেন টুটুল বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর সন্দেহজনক অবস্থায় অভিযান চালানো হয়। আটকদের মধ্যে আমজাদ হোসেন টুটুলের হেফাজত থেকে ১৫০ পিস এবং মো. আলীর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available