• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:১৩ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে সনাক-টিআইবির ভূমি সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতে অধিপরামর্শ সভা

৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৯:০১

মধুপুরে সনাক-টিআইবির ভূমি সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতে অধিপরামর্শ সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ভূমি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে করণীয় নির্ধারণে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার সকালে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

Ad
Ad

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত সভায় সনাক সদস্যদের পাশাপাশি সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)’ মধুপুর এবং মধুপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন।

Ad

ভূমি বিষয়ক আহ্বায়ক শ্রীকুমার গুহ নিয়োগীর সভাপতিত্বে সভায় ভূমি সেবাখাতে শুদ্ধাচার চর্চা, দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।

সভায় টিআইবির মধুপুর সভাপতি মো. বজলুর রশিদ খান, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. শামসুল আলম, সাদের আলীসহ ইয়েসের দলনেতা পূর্ণ প্রসাদ নিলয়, সজিব ইসলাম এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

টিআইবির চলমান প্রকল্পের আওতায় ইউনিয়নভিত্তিক ভূমি সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।

এতে আদিবাসীদের ভূমি জটিলতা, ভূমি সেবা পেতে হয়রানি, ডিজিটাল সেবা সম্পর্কে অজ্ঞতা, ভূমি অফিসে সুপেয় পানির সংকট এবং নারী সদস্যদের সেবা গ্রহণে প্রতিবন্ধকতা এই পাঁচটি প্রধান সমস্যা তুলে ধরা হয়।

মুক্ত আলোচনায় আব্দুল মালেক গারো আদিবাসী জনগোষ্ঠীর ভূমি সমস্যার বিষয়টি তুলে ধরেন। জবাবে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বন বিভাগ, ভূমি অফিস ও জয়েনশাহীর আদিবাসী নেতাদের সমন্বয়ে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, অনেকেই এসিল্যান্ড অফিসে আসতে ভয় পান। তবে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি ও তার কার্যালয় সর্বোচ্চ সহযোগিতা করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে বজলুর রশিদ খান বলেন, সনাক সবসময় জনগণের পাশে থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনে কাজ করে যাচ্ছে এবং ভূমি সেবায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বাড়তে পারে ঈদের ছুটি
বাড়তে পারে ঈদের ছুটি
৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:১৪


Follow Us