• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:১২:৪৪ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

মন্দিরের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা, জরিমানা

৪ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৪

মন্দিরের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা, জরিমানা

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার সকালে পুঠিয়া–তাহেরপুর সড়কের মোড়ে অবস্থিত একটি মন্দিরের জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

Ad
Ad

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

Ad

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোড সংলগ্ন বিভিন্ন স্থানে ভেজালবিরোধী বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭



সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৯:১০








Follow Us