• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৩৮:০৭ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৫

৫ মার্চ ২০২৬ সকাল ০৮:৫২:০৬

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৫

‎ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময়  ভাংচুর করা হয় ৩টি বাড়ি।

‎৪ মার্চ বুধবার রাতে ওই উপজেলার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জের বুধবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সেসময় ভাংচুর করা হয় ৩টি বাড়ি। 

‎শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, হাকিমপুরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশকিছু লোকজন আহত হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাঁসের মাংসের যত উপকারিতা
হাঁসের মাংসের যত উপকারিতা
৫ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:২২





Follow Us