• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৬:৫২ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

দোল পূর্ণিমা উপলক্ষে মাটিরাঙ্গায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন

৫ মার্চ ২০২৬ সকাল ১১:৪৫:১৮

দোল পূর্ণিমা উপলক্ষে মাটিরাঙ্গায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দোল পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব ও লীলা প্রদর্শনী-২০২৬ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তারা বিভিন্ন মন্দিরে গিয়ে আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘুরে দেখেন।

Ad
Ad

নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করাই বাংলাদেশের ঐতিহ্য। তারা এ ধরনের ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

Ad

অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, কীর্তন ও লীলা প্রদর্শনী ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানগুলো সম্পন্ন হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ঈদে টানা ৭ দিনের ছুটি
ঈদে টানা ৭ দিনের ছুটি
৫ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৬:১৭





Follow Us