• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৫৭ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:৩৪

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা মোড় কলেজপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী জমির মালিকরা।

Ad
Ad

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউর চক্র এলাকার মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখল অপচেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় চাঁদাবাজি করছে তারা। এলাকার প্রকৃত জমির মালিকরা এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে।

Ad

জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী জমির মালিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক, সাম মোহাম্মদ, আনারুল হক, আব্দুল মজিদসহ অন্যান্যরা।

এবিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আন্দোলন ব্যবস্থা গ্রহণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৬ মাসে কুরআনে হাফেজ ১০ বছরের সিদ্দিক
৬ মাসে কুরআনে হাফেজ ১০ বছরের সিদ্দিক
৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:২৭






Follow Us