• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

১৪ জুলাই ২০২৩ রাত ০৮:০২:০৬

ফুলবাড়ীতে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ উপলক্ষে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পরে বিকেল চারটায় জাতীয় পার্টি উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সর্দার সুমুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মইনুল হক।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও সাবেক এমপি এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল বাশার, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোস্তফা কামাল মেরাজ, জেলা জাতীয় পার্টির সদস্য ইসলাম হক, জামাল উদ্দিন বিএসসি, সফিয়ার রহমান রব্বানী, মইনুল হক খন্দকার,আবুল কালাম ব্যাপারী, আনোয়ারুল ইসলাম সোহরাব হোসেনসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us