• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:৩০:১৯ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ ৩৪ জন গ্রেফতার

৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:২৬:৩০

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ ৩৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Ad
Ad

৬ মার্চ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Ad

অভিযানে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সজিব (২৭), মো. শুভ মিয়া (২০), মো. শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসা. পারভীন আক্তার (৩৫), মোসা. সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মো. নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার মাদক তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে দুইটি সাজা পরোয়ানার আসামি ২ জন, পাঁচটি জিআর পরোয়ানার আসামি ৫ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারি, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us