• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১২:৪৩ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৭ মার্চ ২০২৬ সকাল ০৯:০৯:৫৮

মানিকগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৬ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত মানিকগঞ্জ সদর থানার একটি দল অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিম পাশে মহাসড়কের দক্ষিণে একটি কাঁঠাল গাছের নিচ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)।

Ad

মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us