• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১৩:৪৬ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে গারো পরিবারের ঘর নির্মাণে বাধা, তিন আনসার সদস্য প্রত্যাহার

১১ মার্চ ২০২৬ সকাল ১১:২৩:১৫

মধুপুরে গারো পরিবারের ঘর নির্মাণে বাধা, তিন আনসার সদস্য প্রত্যাহার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকায় এক গারো পরিবারের ঘর নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে পুনর্বাসনের জন্য দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা ও ঘর নির্মাণের খুঁটির খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

স্থানীয়রা জানান, গারো পরিবারটি প্রায় পাঁচ বছর আগে কারার পাহাড়ে বসতি গড়েছিল। সম্প্রতি পরিবারের লোকসংখ্যা বাড়ায় তারা ঘর নির্মাণের উদ্যোগ নেয়। গত ৯ মার্চ সোমবার ঘর নির্মাণের জন্য কাঠ মিস্ত্রী ডেকে আনা হলে চাঁদপুর রাবার বাগানের স্টাফ ও আনসার সদস্যরা ঘর তৈরিতে বাধা দেন।

Ad
Ad

ভুক্তভোগী রমেন কুবি ও শিবলি মাংসাং অভিযোগ করেন, রাবার বিভাগের কর্মকর্তারা কোনো লিখিত নোটিশ ছাড়াই তাদের ঘর উচ্ছেদ করতে আসেন। এ সময় বসতঘর ভেঙে ফেলা ও ঘরের আশপাশের গাছ কাটা হয়।

Ad

রাবার বাগান কর্তৃপক্ষ জানায়, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ ছিল, যা দখল হওয়া জমি উদ্ধারের উদ্দেশ্যে চালানো হয়।

ঘটনার পর মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, ওসি জাফর ইকবাল, পিআইও রাজীব আল রানা ও রাবারের জিএম ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, তিনজন সংশ্লিষ্ট আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারকে ঘর নির্মাণের খুঁটি, দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার
গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার
১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৯:৩২



এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:১৯




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১১ মার্চ ২০২৬ দুপুর ১২:১৭:৩১



Follow Us