নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ ২০২৫-২০২৬ এর আওতায় দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।
১২ মার্চ বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের কাছে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচির উদ্বোধন করেন ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ তালুকদার।


সকাল থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ১২৬৩ জন দরিদ্র পরিবারের পুরুষ ও মহিলা উপকারভোগী সুশৃঙ্খলভাবে এই চাল গ্রহণ করেন।

আনোয়ার হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী জানান, ঈদুল ফিতরের আগে সরকারারের দেয়া এই চাল পেয়ে সে খুব উপকৃত ও খুশি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সমজান আলী, বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গণি উজ্জ্বল, মোজাম্মেল মেম্বার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available