মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সেবামূলক সংগঠন সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে এলাকার ৬০টি অসচ্ছল পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
১২ মার্চ সকালে অঞ্জনগাছি গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের সদস্য সচিব ও মিথেন প্লাস্টিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এইচ এম কামরুজ্জামান, ফাউন্ডেশনের সদস্য জুবায়ের হোসেন মিলন এবং সংগঠনের সভাপতি আহসানুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশন সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ঈদের আনন্দ যাতে সবার ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে চাল, সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available