• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৩৮:৪৪ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরের ডিজেল সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চাষিরা

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৩:১১

পিরোজপুরের ডিজেল সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চাষিরা

পিরোজপুর প্রতিনিধি : বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তীব্র ডিজেল সংকট দেখা দিয়েছে। সেচের জন্য ডিজেলচালিত পাম্পের ওপর নির্ভরশীল কৃষকেরা পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে ইরি-বোরো ধানের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে উপজেলার হাজার হাজার কৃষকের।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বোরো ধানের জমিতে এ সময় নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু কয়েকদিন ধরে স্থানীয় পেট্রোলপাম্পগুলোতে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় অনেক কৃষক প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি পাচ্ছেন না। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিজেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

Ad
Ad

বিষ্ণু কাঠির কৃষক আলী মোহাম্মদ জানান, সেচ দিতে না পারলে জমির ধানের চারা দ্রুত শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এতে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক আবার বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন, যা তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।

Ad

নেছারাবাদ উপজেলার একাধিক হাসেম আলী বলেন, “বোরো ধান আমাদের প্রধান ফসল। এই সময়ে সেচ বন্ধ হয়ে গেলে পুরো ফসলই ঝুঁকির মধ্যে পড়ে। কিন্তু ডিজেল সংকটের কারণে আমরা ঠিকমতো পাম্প চালাতে পারছি না। দ্রুত এ সংকট নিরসন না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “কিছু এলাকায় ডিজেল সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে বলে কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পিরিজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন," ডিজেল সংকটে কৃষকদের ভোগান্তি হচ্ছে। এটি অচিরেই সমাধানের চেষ্টা চলছে। কৃষকদের বোরো আবাদ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।”

তিনি আরও বলেন, বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। তাই কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে কৃষি বিভাগ সবসময় তাদের পাশে রয়েছে"।

এদিকে দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করে সেচ কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ‌ নিচ্ছ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:২৬


Follow Us