• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৩:২৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৪:১৩

নড়াইলে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

নড়াইল প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২৫ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

১৩ মার্চ শুক্রবার সকালে নড়াইল পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না।

এ কার্যক্রমে প্রত্যেক কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না জানান, সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই চাল বিতরণ করা হচ্ছে, যাতে প্রকৃত অভাবী মানুষ এর সুবিধা পায় এবং ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে পারে।

চাল বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us