সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
১২ মার্চ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- বন্দর থানার চৌরঙ্গপাড়া এলাকার হাবিবের ছেলে পারভেজ (৪০) ও মেহেন্দীগঞ্জ থানার মাঝকান্দিরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে মিয়াজ (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার মো. জহিরুল ইসলাম এর বাসার তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে। এ সময় তারা নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, ১টি গলার হার, ৬টি স্বর্ণের আংটি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট, ৪টি কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে। গ্রেফতাররা পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available