• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:১৯:৫৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট

১৪ মার্চ ২০২৬ দুপুর ০১:২৫:০৭

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল এবং ছাগলের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়।

১৪ মার্চ শনিবার সকাল ১১টার দিকে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন’ শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

Ad
Ad

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

Ad

সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, সরকার সমতলের ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিজেদের উদ্যোগে আয় বাড়ানোর সুযোগ পাবে এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ছাগল পালন একটি সহজ ও লাভজনক উদ্যোগ। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এটি পরিবারের আয় বাড়াতে সহায়ক হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুফলভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৯:২৭








এবার হরর সিনেমায় অভিষেক বচ্চন
এবার হরর সিনেমায় অভিষেক বচ্চন
১৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৩:৩২


Follow Us