• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৫:৪১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন

১৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৪১:০৪

রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’ স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতা নির্মূলে হুঁশিয়ারি দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৪ মার্চ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে স্থানীয় নেতাকর্মীরা এ আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন।

Ad

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল-‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’, ‘চাঁদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যু, বড়বাইশদিয়া ইউনিয়নে চলবে না, চলবে না।’

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এসব অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৪:০২









Follow Us