মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নিজ শয়নকক্ষের বদ্ধ ঘরে গৌতম সরকার (৪৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত গৌতম সরকার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে।

জানা গেছে, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাকী বসবাস করে আসছেন। প্রায় ১৩ বছর আগে স্ত্রী-সন্তান তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। ধারণা করা হচ্ছে, নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার মরদেহ কয়েকদিন ঘরের ভেতরেই ঝুলে ছিল। পরবর্তীতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available