• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:০০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩২:২৮

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

১৪ মার্চ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভা কক্ষে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই খেজুর তুলে দেওয়া হয়।

Ad
Ad

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সৌদি আরবের উপহার হিসেবে ফকিরহাট উপজেলায় ২২ কার্টুন বা ১৭৬ কেজি খেজুর উপজেলা প্রশাসন হাতে আসে। এই খেজুর উপজেলার ৬৯টি মাদ্রাসা ও এতিমখানায় দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন  আনুষ্ঠানিকভাবে এই খেজুর তুলে দেন।

Ad

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, পিআইও দপ্তরের কার্য সহকারী শামসুল আলম রুবেল অফিস সহায়ক মো: আবু সাঈদ প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে খেজুরের প্যাকেটগুলো বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৮:০৮






পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৫:১৬


Follow Us