• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:১৯ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং ধর্ষণ, চুরি ও অন্যান্য মামলার ৯ আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ মার্চ রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- জাবেদ আলী ওরফে জয়দেব (৫৫), আব্দুল আহাদ (৩৮), কামরুন্নাহার ওরফে বানু (৪৫), সাকিব হোসেন খান (২৫), তাওহীদুল ইসলাম (২৪), ইয়ার হোসেন (৪০), আবু সিদ্দিক (৫৫), শাকিল মিয়া (২৫), ওসমান গনি (২৪), সাগর (১৯), হানিফ (৩৫), জাকির (৪২), রোকেয়া বেগম (৪৫), জাহিদ (২০), কাউছার (২০), ইছাহাক মিয়া (৩২), হুমায়ূন কবির (৩৫), রাকিব মিয়া (২৮), মিলন সরদার (৩৩), আবির (২১), রিফাত (২৩) এবং রুহুল আমিন ওরফে নুরুল আমিন রুহল (৫০)।

Ad

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণ ও চুরির মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:০৮





বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬



Follow Us