• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৪:৪৪ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৩৭

উল্লাপাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

১৫ মার্চ শনিবার উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৩৩ হাজার ৮৬৪ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করার কথা থাকলেও অনিবার্য কারনে ৪ টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভায় চাল বিতরণ বন্ধ আছে।

Ad
Ad

তবে চাল বিতরণকে ঘিরে বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযানে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের সামনে এক ঘর থেকে ৩২ বস্তা চাউল উদ্ধার করেছে। স্থানীয়দের দাবি, উপজেলার কিছু ইউনিয়নে চাউল বিতরণে অনিয়মের ঘটনা ঘটেছে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফের চাল বিতরণের সময় প্রকৃত দুস্থদের পরিবর্তে কিছু প্রভাবশালী ব্যক্তি সুবিধা নেয়ার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের কার্ড সিন্ডিকেট করে কিছু ব্যক্তি নিজেরাই বার বার চাল উত্তোলন করছে। এতো প্রকৃত অসহায় ব্যক্তি তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন।

বিতরণের সময় একই ব্যক্তি বার বার চাল নেওয়ার চেষ্টা করে। পরে সন্দেহ হলে প্রশাসনের কর্মকর্তারা পূর্ণীমাগাতী ইউনিয়ন সামনে একটি ঘর থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করেন।

এদিকে অনেক কার্ডধারী অভিযোগ করেছেন, জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ওজনে কম দেয়া হচ্ছে। এতে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে পূর্ণীমাগাতী ইউনিয়ন প্রশাসক ডা. আব্দুল মতিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে ৩২ বস্তা চাল উদ্ধার করেছি। এগুলো জনসাধারণের মাঝে বিতরণ করে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০







Follow Us