• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১০:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে তামিম খুনের ঘটনার রহস্য উদঘাটন: গ্রেফতার ২

১৭ জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৮:১৩

গাজীপুরে তামিম খুনের ঘটনার রহস্য উদঘাটন: গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে তামিম খুনের মামলার রহস্য উদঘাটন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Ad

গ্রেফতাররা হলেন- জেলার কালিগঞ্জের ফুলদি মাঝুখান এলাকার পলাশ সরকার ও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির চিতারা দিঘির বাড়ি এলাকার আল আমিন।

Ad
Ad

তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৪,০০০ হাজার টাকা, ১টি রেঞ্জ ও ১টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

১৭ জুলাই সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ইব্রাহিম খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৬ জুন রাতে তামিম ও সোহেল রানা নামে দু’জনকে মীরের বাজার তালুটিয়া থেকে অটোরিকশাযোগে সাইনবোর্ড যাওয়ার সময় টঙ্গী আমতলী এলাকায় অজ্ঞাত ৬ জন গতিরোধ করে। দেশীয় অস্ত্রের মাধ্যমে এলোপাথারি মারপিট করে ও ভয়ভীতি দেখায়। এ সময় তামিম ও সোহেলের সাথে থাকা মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। তাদের কাছে পর্যাপ্ত টাকা না পাওয়ায় ছিনতাইকারীরা একটি অন্ধকার গলিতে নিয়ে তামিম ও সোহেল রানাকে রেঞ্জ দিয়ে পিটায়। পরে রেল লাইনের পাশে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us